মোঃ মনছুর আলম ॥ ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নে ৭নং ওয়ার্ডে মিঝি বাড়ির পাশে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাহজাহান মিয়ার পুরান বাড়ির সামনে কাঞ্চন মিয়ার দোকানে বাকি না দেওয়াতে দুষ্কৃতিকারীরা শনিবার দিবাগত রাত্র আনুমানিক ২টার সময় দোকানের মালামাল সরিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তার দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশের বাসার দরজাটি বাহির থেকে আটকিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। যাতে পাশের বাসা থেকে কেউ আগুন নিবানোর জন্য আসতে না পারে।
স্থানীয়রা জানায়, কাঞ্চন একজন অসহায় লোক। রিকসা চালিয়ে তার সংসার চালাতে হিমসিম খেতো। তাই স্থানীয় লোকজন চাঁদা উঠিয়ে তাকে একটি দোকান করে মালামাল উঠিয়ে দেয়। এরপর থেকেই মোটামুটি ভালোই চলছে তার সংসার। কিন্তু তার ভালো দুষ্কৃতিকারীদের চোখে সয়নি। মালামালগুলো নিয়ে দোকান ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ব্যপারে কাঞ্চন মিয়া জানান, কিছু মাদকসেবি এসে প্রতিদিন বাকি নেয়, কিন্তু কোন টাকা দেয় না। এক পর্যায়ে বাকি দিতে না চাইলে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেয় তারা। এ ব্যপারে প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা চান কাঞ্চন মিয়া।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ