স্টাফ রিপোর্টার ॥ ভোলায় মদক সেবনে বাঁধা দেয়ায় মহিলাসহ ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া বাগার হাট এলাকার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোসাঃ সালমা বেগম, মোঃ হাসান, মোঃ হোসেন, মোঃ মোক্তার ও মোঃ শামসুদ্দিন। আহতরা সকলেই ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগে মোঃ শহিদুল হক জানান, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া বাগার হাট এলাকার ৬নং ওয়ার্ডে তার একটি মাছের ঘের আছে। সেখানে তিনি মাছ চাষ, ঘেরের পাড়ে গরু পালন এবং আমের বাগান চাষ করে আসছেন। এই ঘের তত্ত্বাবধানের জন্য মোঃ শামসুদ্দিনকে রাখা হয়। প্রায়ই একই এলাকার মোঃ মহিউদ্দিন, মোঃ হাবিব, মোঃ এমরান, মোঃ ইসমাইল, মোঃ তয়ুব আলী, মোঃ হাসনাইন, মোঃ বিল্লাল, মোঃ কাশেম, মোঃ মান্নান এই মাছের ঘেরে আসিয়া মাদক সেবন এবং জুয়া খেলায় মত্ত থাকতো। শামসুদ্দিন তাদেরকে নিষেধ করেন, কিন্তু তারা শামসুদ্দিনের নিশেধ উপক্ষো করে প্রতিদিনের মতই মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে পুনরায় মাদক সেবন ও জুয়া খেলতে আসে। তখনও শামসুদ্দিন তাদেরকে নিধেষ করেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে শামসুদ্দিনকে এলোপাথারী মারধর করে। শামসুদ্দিনের ডাকচিৎকারে মোসাঃ সালমা বেগম, মোঃ হাসান, মোঃ হোসেন, মোঃ মোক্তার ছুটে আসলে মহিউদ্দিন গংরা তাদের উপর চড়াও হন এবং মারধর করতে থাকেন। এসময় মোসাঃ সালমা বেগম এর গলায় থাকা স্বর্ণের এক ভরি ওজনের গলার চেইন যার বাজার মূল্য ৯৫ হাজার টাকা এবং ঘেরের পানি সেচ করার পাম্প নিয়ে যায়। যার বাজার মূল্য ২০ হাজার টাকা। শামসুদ্দিনসহ আহদের ডাকচিৎকারে আশপাশের অন্যান্য লোকজন ছুটে আসলে মহিউদ্দিন গংরা পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে আহদের মধ্যে মোঃ মোক্তার এর অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় শহিদুল হক বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মহিউদ্দিনকে প্রধান আসামী করে মোঃ হাবিব, মোঃ এমরান, মোঃ ইসমাইল, মোঃ তয়ুব আলী, মোঃ হাসনাইন, মোঃ বিল্লাল, মোঃ কাশেম, মোঃ মান্নান এর নামে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ এর বিষয়ে মহিউদ্দিন গংদের মহিউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেয়ে ভোলা সদর মডেল থানার এসআই রাসেল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শণ করে এসেছেন। তিনি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তনাধিন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ