মো. মাহে আলম মাহী: ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মতো এবারও ভোলার চরনোয়াবাদ চৌমুহনী বন্ধু মহল এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় পশ্চিম চরনোয়াবাদ (চৌমুহনী) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান, মিরাজ হোসেন, মাধ্যমিক স্কুল শিক্ষক মাওলানা ইলিয়াছ হোসেন, নাজিমউদ্দীন মিয়া, জাহাঙ্গীর মাতাব্বর, বন্ধু মহলের সমন্বয়কারী সোলাইমান মাল প্রমুখ।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল, গুড়া চাউল, চিনি, সেমাই, দুধ, কিসমিস, বাদাম।
এদিকে ঈদের সামগ্রী উপহার হিসেবে পেয়ে সকলে আনন্দে আবেগ আপ্লূত হয়ে পরেন এবং বন্ধু মহলের সকল সদস্যদের ও যারা বন্ধু মহলের এই কাজে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ