এম রহমান রুবেল ॥ ভোলায় ৮ মাসের শিশু সন্তানকে হুজুরের কাছে নিবে বলে মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে বিক্রি করে উধাও হয়ে গেলেন নচিমন ড্রাইভার বাবা আব্বাস। গত ১৭/০৪/২৩ ইং তারিখ সোমবার আগার পোল নামক কাশেম ডিলারের বাড়িতে এই ঘঠনা ঘটেছে। রাত অনেক হলে ইফতারের সময় বাসায় না আসায় ৮ মাসের শিশু হোসেন এর বাবা আব্বাস ও হোসেনকে খোঁজা খুজিতে নামেন আব্বাসের স্ত্রী ও আশে পাশের এলাকার লোকজন।
স্বামী আব্বাস ও শিশু সন্তান হোসেন এর কোন খোজ না পেয়ে আব্বাসের স্ত্রী ১৮/০৪/২৩ তারিখে ভোলা সদর মডেল থানায় এসে উপস্থিত হয়ে ছেলেকে পাওয়ার জন্য স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন ভোলা থানায় কর্মরত এস আই নোমান।
আব্বাসের স্ত্রী অভিযোগে বলেন, আমার স্বামী আব্বাস নচিমনে করে ভোলার কিচেন মার্কেটে মুরগী দিয়ে আসেন। কিছু দিন পরপর আমার স্বামী আব্বাস আমাকে মারধর ও শাররীক ভাবে নির্যাতন করেন। আমার তিন ছেলে মেয়ে। সে সুদের ব্যবসা করে। আমার এই ৮ মাসের শিশু সন্তান হওয়ার পর থেকেই বলে হোসেনকে বিক্রি করে দিবে এক হুজুরের কাছে, কিন্তু সেই হুজুরকে আমি চিনি না। আমি মনে করতাম সে আমার সাথে মসকারা করে। কিন্তু কাল কে (সোমবার) বাসা থেকে হুজুরের কাছে হোসেনকে ঝাড়-ফুক করবে বলে ইফতারের পূর্বে নিয়ে যায়। তার সাথে যোগাযোগ করতে পারি নাই। এমন কি আমার ৮ মাসের শিশু বাচ্চাকে ও খুঁজে পাচ্ছি না। আব্বাস আমার ছেলে হোসেনকে ১ লাখ টাকা বিক্রি করে দিয়েছে। আমি আমার ছেলেকে ফিরত চাই প্রয়োজনে আমি আমার ছেলেদের নিয়ে আব্বাসের সংসার থেকে চলে যাব। তারপরও আমার এই অবুজ দুধের শিশু সন্তানকে চাই আমি, কিছু বুজি না আমি হোসেনকে চাই, বলে আর্তনাদ করে চিৎকার করে কাঁধতাছে।
এদিকে আব্বাসের বাবা বলেন, আমার নাতিকে নিয়ে কই গেলো আমার ছেলে আব্বাস আমি জানি না। আব্বাস আমাদের ফোনও ধরে না। আমরা খবর শুনে ভেদুরিয়া থেকে দৌড়ে চলে আসি আগারপোলে ওর ভাড়া বাসায়। এসে দেখি আমার নাতি নাই।
এলাকাবাসি জানান আব্বাস প্রায় বলতো বাচ্চা তিনটা। একটা সে এক হুজুরের কাছে বিক্রি করে দিবে, এটা তার স্ত্রী এসে আমাদের বলতো। আব্বাসের স্ত্রী এগুলো আমাদের বললে আব্বাস তার স্ত্রীকে মারধর করতো।
অভিযুক্ত আব্বাস জানান, আমি আমার সন্তানকে বিক্রি করি নাই, আমি নচিমন চালাই। নচিমন চালিয়ে যা পাই তা দিয়ে আমার তিন ছেলে মেয়ে সহ পরিবার চালাইতে হিমসিম খেয়ে যাই। বাচ্চার চার দিন পর পর দুধ কিনতে ৫শ’ টাকা লাগে, তাই দুধ কিনতে না পারায় আমি একজনকে পালতে দিয়ে দিয়েছি।
এ বিষয়ে এস আই নোমানের সাথে কথা হলে তিনি জানান আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে শিশু হোসেনকে উদ্ধারের জন্য মাঠে নেমে পরি। অনেক চেষ্টার পর আমরা মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ৮ মাসের শিশু হোসেনকে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খায়ে গো বাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হই। পরে সু-কৌশলে শিশু হোসেন এর বাবা আব্বাসকেও খুজে বের করি।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মাসুদ জানান, শিশু হোসেন ও তার বাবাকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেই এবং পরবর্তীতে এমন কর্মকান্ড করতে না করার জন্য সাবধান করে দিয়েছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ