ইয়ামিন হোসেন ॥ “একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী মনিরের” এই শিরোনামে দৈনিক ভোলার বাণীতে গত ২ রা রমজান একটি সংবাদের পর তিন মানবিক মানুষের সহযোগীতায় নতুন হুইল চেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে কাঁদলেন মনির। রবিবার (৯ এপ্রিল) দুপুরে মানবিক পুলিশ পরিদর্শক শেখ ফরিদ, সবুজ গাজী ও খালেক মাহমুদ সুজনের সহযোগীতায় ভোলা সদরের সরকারী স্কুল মাঠে প্রতিবন্ধী মনিরকে নতুন হুইল চেয়ার তুলে দিয়েছন স্বেচ্ছাসেবী সংগঠক ইয়ামিন হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক কবির মাল, মোঃ আলী প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ