ভোলা সদর উপজেলার শিবপুর শান্তিরহাট থেকে দৌলতখানের মেদুয়া পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটির বেহালদশা। পথচারীদের দূর্ভোগ চরমে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে দূর্ভোগের শেষ থাকে না পথচারীদের। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার পথচারী এই সড়ক দিয়ে চলাচল করে।
রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। গর্তে জমে থাকা পানিতে আমাদের স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়।
আবুল হোসেন মাঝি বলেন, মাত্র দুই তিন কিলোমিটার সড়কের বেহালদশার কারনে আমাদের দূর্ভোগের শেষ নাই।
মাহাবুব আলম বলেন, একজন অসুস্থ্য রোগী কে এই রাস্তা দিয়ে নিলে আরো অসুস্থ্য হয়ে যায়।
অতিদ্রুত শিবপুর শান্তিরহাট থেকে মেদুয়া পরিষদ পর্যন্ত রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পথচারীরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ