শরীফ হোসাইন ॥ দক্ষ জনশক্তি বিশ্বে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে। শুধু জেনারেল শিক্ষার মাধ্যমে কোন জাতীকে উন্নত করা সম্ভব নয়। তা কারিগরি শিক্ষার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিক বিদেশে যাচ্ছে তাদের বড় একটা অংশ অদক্ষ। যার কারণে তারা বিদেশে গিয়ে অনেকটা পিছিয়ে পড়তে হয়। আমরা যদি দক্ষ হয়ে বিদেশে যেতে পারি তা হলে নিজেরা যেমন উপকৃত হব, তেমনি বাংলাদেশও বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে লাভবান হবে। বুধবার বিকাল ৫টায়র দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারী এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘরে ‘বিদেশে গমনে উদ্ভুদ্ধ করণ ও নিরাপদ অভিভাসনে সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে এমন সব কথা বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে ৪ কোটির মত যুবক রয়েছে। এদেরকে যদি কারিগরি শিক্ষায় দক্ষ করা যায় তা হলে নিজেরা যেমন লাভবান হবে, ঠিক তেমনি দেশও তাদের দ্বারা উপকৃত হবে। বিশ্বে ৮০ শতাংশ লোক কারিগরি শিক্ষা এবং ২০ শতাংশ জেনারেল শিক্ষা অর্জন করে। কিন্তু আমাদের দেশে ঠিক তার উল্টো। ৮০ শতাংশ লোক জেনারেল শিক্ষা এবং ২০ শতাংশ কারিগরি শিক্ষা অর্জন করে। তাই আমাদের দেশের জনশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনায় বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে বেকারত্বের হার অত্যন্ত বেরে যাচ্ছে। দেশে শিক্ষিত বেকারের সংখা অনেক বেশি। উচ্চ শিক্ষিত হয়ে কর্মসংস্থানের পরির্বতে বেকারের সংখা বৃদ্ধি করছে। তাই বর্তমানে দরকার কর্মসংস্থান বৃদ্ধি। আর কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে কর্মমুখি শিক্ষা ও বিদেশে জনশক্তি রপ্তানির বিকল্প নেই। আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে অনেক লোক যাচ্ছে। তবে দক্ষ জনশক্তি হিসাবে রপ্তানি না হওয়ার জন্য তারা সেখানে গিয়ে বেশি আয় করতে পারে না। তাই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি জরুরি। বর্তমানে সরকার প্রবাশীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। তাই সরকারি সুবিধা গ্রহন করে বিদেশ গিয়ে অথবা দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নমানে সচেতন যুব সমাজের প্রতি বক্তারা উদাত্ব আহবান জানান তারা।
সচেতন নাগরিক ফোরাম আলীনগর এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে “দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ-সম্মান দুই-ই মিলে” এ স্লোগানে বিদেশে গমনে উদ্ভুদ্ধ করণ ও নিরাপদ অভিভাসনে সচেতনতা শীর্ষক সেমিনারে ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাংলাবাজার এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রহিজ আহাম্মদ। আলোচ্য বিষয় এবং কিভাবে বিদেশে যাওয়া যায় তার বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম, সংগঠনের সদস্য মোঃ লিটন কবির। এছাড়াও অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম জমাদার, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির কামালসহ ইউপি সদস্য, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার এর অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষক, সাংবাদিক, প্রায় ২ শতাধিক যুবক-যুবতী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরাম আলীনগর সংগঠনের সভাপতি শামছুল আলম আব্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সচেতন নাগরিক ফোরাম আলীনগর সহ-সভাপতি হোসেন কবির ও সাধারণ সম্পাদক ইমরোজ আলম টিমন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুফতী সোয়াইব আল হাবিব।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ