এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ভোলা জেলায় ইউএসএআইডির অর্থায়নে এসিডিআইডিভোকা সংস্থার আয়োজনে “ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইফষ্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি” প্রকল্পের অধীনে উন্নত ঘাষ চাষ, প্রক্রিয়া জাতকরন সংরক্ষণ ও বাজারকরন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) ভোলা সদর উপজেলার চৌমুহনী চরনোয়াবাদ এলাকায় একটা খামারে দৌলতখান ও ভোলা সদর উপজেলা ৩২ জন খামারির উপস্থিতিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র ফিল্ড কোর্ডিনটর উজ্জল কুমার রায় ও ফিল্ড কোর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল।
জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল রির্সোস পারসন হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উল্লেখ্য, খামারিদের হাতে কলমে এবং ফিল্ড ভিজিটের মাধমে অংশ গ্রহন মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এমন বাস্তব সম্মত প্রশিক্ষণ পেয়ে নিজ উদ্যেগে উন্নত ঘাস বৃদ্ধি করা ও খোলা বাজারে ঘাস বিক্রির বাজার গড়ে তোলার মাধ্যমে স্বাবলম্বী হাওয়ার স্বপ্ন দেখছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ