রোমানুল ইসলাম সোহেব : ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ২ ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপদ সড়ক চাই দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময় সমাবেশে নিরাপদ সড়ক চাই ও নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৪ নম্বর ওয়ার্ডে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ২ ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়। এ ঘটনায় দৌলতখান থানায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে ঘাতক বাস চালক আল- আমিনকে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ