স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত অর্থে যারা প্রাপ্য উপকার ভোগী এমন দরিদ্র পরিবারগুলোর মধ্যে রবিবার (৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল মালেক তালুকদার এর উপস্থিতিতে জনসম্মুখে প্রকাশ্যে এ কার্ড বিতরণ করেণ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই ও তালিকা প্রণয়ন করে প্রকৃতভাবে প্রাপ্য উপকার ভোগীদের মধ্যে ১৫ টাকা দরের ৩০ কেজি চালের রেশন কার্ড প্রদান করায় উপকার ভোগীরা ইউনিয়নের চেয়ারম্যান ইয়নুর রহমান বিপ্লব মোল্লাকে ধন্যবাদ জানান।
উত্তর বাপ্তা গ্রামের শাহে আলম ফজলু ১৫ টাকা দরের ৩০ কেজি চালের রেশন কার্ড হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে অন্যান্য সরকারের আমলের তুলনায় আমরা খুব ভালো আছি শান্তিতে আছি। সরকারের পক্ষ থেকে আমরা সকল সাহায্য সহযোগিতা পাচ্ছি। আমি একজন অস্বচ্ছ মানুষ আমাদের চেয়ারম্যান বিপ্লব মোল্লা যে আমারেও কার্ড দিবো এটা ভাবতেও পারিনি। তিনি মেম্বারদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে এই কার্ড পৌঁছে দিতে অনেক পরিশ্রম করেছেন। আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে এই জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তার ভালো করেন।
বাপ্তা ইউনিয়নের চরপোটকা গ্রামের আরেক উপকার ভোগী মোঃ সামছুদ্দিন রেশন কার্ড হাতে পেয়ে বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সৎ উদ্দেশ্য থাকার ফলে আজ সঠিক মানুষগুলো রেশন কার্ড পেয়েছে। চেয়ারম্যান এর দিকনির্দেশনায় আমাদের মেম্বারগণ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন কারা প্রকৃত পক্ষে এই কার্ড পাবার যোগ্য। সেজন্যই আজ আমরা এই ১৫ টাকা দরের ৩০ কেজি চালের রেশন কার্ড হাতে পেলাম। বিপ্লব মোল্লার মতো একজন সৎ ও আদর্শবান চেয়ারম্যান পেয়ে আমরা আনন্দিত।

বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষ যাতে খেয়ে পড়ে একটু শান্তিতে থাকতে পরে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের অর্থ ব্যায় করে একের পর এক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রেশন কার্ড, টিসিবি, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। বাপ্তা ইউনিয়নে ১৬শ ৫০ জন রেশন কার্ডের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল প্রতি মাসে পাচ্ছেন। এদের মধ্যে ১৮৪ জন অন্যান্য ভাতা কর্ডের আওতায় থাকায় তাদের কার্ড বাতিল করে পুনরায় দীর্ঘ কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করে যারা প্রকৃতভাবে প্রাপ্য এমন ১শ ৮৪ জন হতদ্রদের হাতে আজ আমরা বাপ্তা ইউনিয়নের পক্ষ থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রেশন কার্ড তুলে দিয়েছি। যারা রেশন কার্ড পেয়েছেন তারা আগামি ছয় মাস যাবৎ ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি দরে চাল পাবেন। এর মধ্যে চালের দাম যদি কোনো কারণে ঊর্ধ্বগতিও হয় তাতেও তারা ১৫ টাকা দরেই ৩০ কেজি চাল পাবেন। প্রত্যেকটি কার্ডে ও তালিকায় উপকার ভোগীর ছবি সংযুক্ত করা হয়েছে এতে করে যার যার চাল সেই গ্রহন করবেন অন্য কেউ চাল নেয়ার সুযোগ নেই। এছাড়াও প্রত্যেকটি কার্ডে ডিলারদের নাম লেখা রয়েছে। ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নির্দিষ্ট ডিলার থেকে উপকার ভোগীরা চাল গ্রহন করতে পারবেন।
রেশন কার্ড বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মঞ্জু মাতাব্বর, ইউপি সদস্য মোঃ শাহীন মাল, নুরুল ইসলাম খান, মোঃ হাসনাঈ, মোঃ মোশারেফ মালসহ সকল ইউপি সদস্য বৃন্দ।