প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ২:০২ পি.এম
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন : ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ্ব মুহা. নুরুল ইসলাম পাটওয়ারীকে সভাপতি, মাওলানা মো. গোলাম মোরর্শেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ জনের নাম ঘোষণা করা হয়।রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভোলা জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহা. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুফতি মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওবায়েদুর রহমান বিন মোস্তফা।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মো. তরিকুল ইসলাম। ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. হাবিব, মাওলানা ইব্রাহিম প্রমূখ। সম্মেলনে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং