প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ৮:৩৭ পি.এম
ভোলায় কুরআন শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহে আলম মাহী : 'আসুন কুরআনের সাথে, থাকুন নাজাতের পথে' স্লোগান নিয়ে ভোলায় আধুনিক ও সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খলিফাপট্টি ফিরদাউস জামে মসজিদ, জিয়া সুপার মার্কেট মসজিদ, তালুকদার ভবন মসজিদ ও বাপ্তা ইউনিয়ন পরিষদ জামে মসজিদের কুরআন শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের জিয়া সুপার মার্কেট মাঠ প্রাঙ্গনে এ ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিয়া সুপার মার্কেটের সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস পীরে কামেল পীর সাহেব জৈনপুর, ভারত আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা হাছনাঈন আমাদ ছিদ্দিকী (মাঃ জিঃ আঃ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৪ বার পুরষ্কারপ্রাপ্ত, বাংলাদেশ জাতীয় সংসদে ৪০ বছর যাবত কুরআন তিলাওয়াত ও তরজমাকারী, বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেল সমূহে পবিত্র কুরআন শিক্ষার আসরের পরিচালক ও তাফসীরকারক টাঙ্গাইল ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী গোলাম মোস্তফা সিরাজী।
সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জিয়া সুপার মার্কেটের ইমাম হাফেজ মাওলানা আবদুর রব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুরআন প্রশিক্ষক মাওঃ মুহাঃ হাছান মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাফেজ মাওলানা ক্বারী গোলাম মোস্তফা সিরাজী কৃতি কোরআন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। ছবক ও দোয়া অনুষ্ঠানে সকল কোরআন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং