মোঃ মনজুর রহমান কামরুল ॥ ভোলায় বাংলা বাজার পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) প্রতি বছরের ন্যায় বাংলাবাজারস্থ সমিতির সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেনসহ বাংলাবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্ধের সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে সমিতি বোর্ডের সম্মানিত সভাপতি ও পরিচালক মোঃ নজরুল ইসলাম (লাবু) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আসন গ্রহন করেন মোঃ ইয়ার উল্যাহ মিয়া, সহ-সভাপতি ও পরিচালক এলাকা নং ০৬, মোঃ কামরুল ইসলাম সচিব ও মনোনিত এলাকা পরিচালক মোঃ ফখরুল আলম, কোষাধ্যক্ষ ও মনোনিত এলাকা পরিচালক, মোঃ মাকসুদুর রহমান পরিচালক এলাকা নং ১, আবুল কালাম আজাদ পরিচালক এলাকা নং ২, মোঃ মিজানুর রহমান মনোনিত এলাকা পরিচালক, মোঃ সোহেল চৌধুরী ৪নং এলাকা পরিচালক, মোঃ মেহেদি হাসান, এলাকা পরিচালক চরফ্যাশন, ফখরুন্নেসা মহিলা পরিচালক, সামিয়া আক্তার, মহিলা পরিচালক, তানিয়া আক্তার আখি মহিলা পরিচালক।
পরিচালকগনের আসন গ্রহন শেষে পল্লী বিদ্যুৎ জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ আব্বাসী পবিত্র কোরান তেলাওয়াত করেন। পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সদস্যদের উপস্থিতিতে বাপবিবোর্ড চেয়ারম্যান মহোদয়ের বানী পাঠ করে শুনানো হয়। গ্রাহকদের কুপন সংগ্রহ করা লটারীর ড্র করে, ১০জনকে পুরুষ্কার প্রদান করা হয়। প্রতি উপজেলার আবাসিক নিয়মিত বিল পরিশোধ কারী ৩ জন কে পুরুষ্কার প্রদান করেন। এছাড়া বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের নিয়োমিত বিল প্রদান কারী প্রতি খাতে ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। পুরুষ্কার বিতরণ শেষে পরিচালকগনের নির্বাচন কর্তৃক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ