মনিরুল ইসলাম ॥ ভোলায় তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকা সাইক্লিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচীর সমাপ্তি ঘঠে। ভোলা গজনবী স্টেডিয়ামে ১০দিন ব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রম চলে। প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে সনদ তুলে দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
তৃণমূলে প্রতিভা অণে¦ষনে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছেলে-মেয়ে অংশ নেয়। প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় সাইক্লিং প্রশিক্ষক মো. সাহিদুর রহমান। সমন্বয়কারি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল আলিম আরিফ।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, সুমন খান প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র অংশগ্রহণ করলেও আবদুর রব স্কুল এন্ড কলেজ থেকে ছেলেদের পাশাপাশি মেয়েরা অংশগ্রহন করেছে। প্রশিক্ষনার্থীরা সাইক্লিং এর উপর ১০ দিন প্রশিক্ষণে মাঠে স্প্রিন্ট, টিম স্প্রিন্ট, ইন্ডিভিজুয়াল পারস্যুট, টিম পারস্যুট, পয়েন্ট রেস, স্কেস রেস, টাইম ট্রায়াল, ইলিমিনেশন এবং রাস্তায় রোড রেস, রোড টিম টাইম ট্রায়াল, রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল বিষয়ের উপর দক্ষতা অর্জন করে।
প্রশিক্ষনার্থীদের জার্সি, ট্রাউজার কেডস ১৬০০টাকা ও সনদ প্রদান করা হয়। অংশ গ্রহনকারীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার টাকা করে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী অনুদানের ঘোষণা দেন। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণে অংশ নেয়া বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের জাতীয় পর্যায়ে সাইক্লিং প্রশিক্ষণের সুযোগ করে দেয়া হবে। পরবর্তিতে তাদের আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ