
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি বার বার কচ এর চোখের পর আমার চোখ রেখে ওর অন্তরটার একানিষ্ট প্রেম ভালবাসাকে যাচাই করছিলাম। কে ওর নাম কচ রেখেছিল, আমি জানিনা। কিন্তু কবি গুরু লেখা বিদায় অভিশাপ দেবযানী কচ কবিতায় দেবযানীর একানিষ্ট ভালবাসা কচকে আকর্ষণ করেছিল, অবাক করেছিল, বিমুগ্ধ করেছিল, পিছনের ভালবাসার স্মৃতিগুলিকে স্মরণ করিয়ে দিয়ে আষ্টে পৃষ্ঠে কচকে বাহুর বাঁধনে জড়িয়ে রাখতে চেয়েছিল দেবযানী। কিন্তু কচ কর্তব্যের আহ্বানে তার ঘরে ফিরে গেল। দেবযানীর শত চোখের পানি, শত শত প্রেমকথা উপকথা তার, কচ শুনলনা, কচ শুধু এক কথায় বলল, আমি তোমাকে আর্শিবাদ করি তুমি চির সুখী হও।
আর এই ধারার কচ ? তার আকুল আবেদন প্রেম নিবেদন করছে দেবযানীর কাছে, সুরের লহরী তুলে। আমি যদি কবি গুরুর মত মস্ত বড় কবি সাহিত্যিক হতাম। হয়তঃ আমিও ওদের নিয়ে একটা বিরাট কবিতা লিখে ফেরতে চেষ্টা করতাম। কিন্তু ইমত বিশ্ব কবি রবি ঠাকুর না। ভগবান আমাকে অতবড় শক্তি দেননি। দোলাকে বললাম, ওকে চা দাও। দোলা উমা ওরা দু’জনে ওঠে গেল। দোলা উমার কাছে চা পাঠিয়ে দিল। কচ অনেকক্ষণ বসে গল্প করল। সুশান্ত ও আমার সাথে। কচ বলল, দাদু এখানে একটা প্রকান্ড বড় লেক আছে, অনেক জাহাজে করে ঘুরে বেড়ায়, আপনি সুশান্ত দাদা আসুন উমা বৌদি আমরা সব একদিন বেড়াই, পিকনিক করি আমার দাদা বৌদিও যাবে।
সুশান্ত বলল, প্রশান্ত কালকেইত এল ? আরও ক’দিন যাক, তারপর আমরা সব প্রোগ্রাম করব। এখন একটু ক’দিন বিশ্রামে থাকুক, আর তা ছাড়া আরও অন্য কাজ কর্ম আছে। সেগুলো করতে হবে। উমা এসে বলল, কচ কালকে দুপুরে এখানে খাবে। তোমার দাদা বৌদিকে পরে ডাকব। কচ বলল, আপনারা এই এলেন। তাতেই বা কি তুমিত আমাদের নিজের লোক। কচ চুপ করে থাকল। কোন উচ্চ-বাচ্য করলনা। আবার এদিক ওদিক চোখ ঘুড়িয়ে ঘুড়িয়ে দেখল বলল, মন্ট্রিল কিন্তু আমার খুব ভাল লেগেছিল। বেশ আনন্দে কেটেছিল, কচ বলল দাদু আমি আসি। আমি বললাম, এসো।
কচ বলে গেল, বলল যাওয়ার সময় আবার আসবে। কচ কাছে থাকলে আমার খুব ভাল লাগে। গানে গল্পে সুরে ঘর মাতিয়ে রাখে। ওর বড় আকর্ষণী শক্তি আছে যা চুম্বকের মত আমাকে আকর্ষণ করে। আমাকে ওর কাছে টেনে নেয়। সত্যি বিধাতা এগুন সকলকে দেয়না। সুশান্ত বলে প্রশান্ত একটু বাইরে রাস্তায় গিয়ে হাটাহাটি কর, শরীর দুর্বল লাগে বলে ঘরে বসে থাকিসনে। হেমন্তকাল চলছে, হেমন্তের কুয়াসা, সেই মাঠের পর মাঠ। জীবনানন্দের দেখা কার্তিকের শূণ্য মাঠ, ধান কাটা মাঠ, কুয়াশার ধূসর ভেজা চাদরে ঢাকা। কলমী ফুলের গায়ে শিশির ভেজা ¯িœগ্ধ আভা কোথায় পাব টরেন্টোর মত এই মহানগরীতে। মন্ট্রিলে আসার পর থেকে দীর্ঘদিন গ্রাম ছাড়া। তা এসব ছবির সাথে পরিচয় না থাকারই কথা। এমনিকি মফস্বল শহরেও কুয়াশায় ছড়িয়ে থাকা চেহারা একেবারে দুর্লভ নয়।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ