স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দৌলতখান পৌরসভা ৮ নম্বর ওয়ার্র্ডের চৌকিদার বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চারটি বসতঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ঘর মালিকরা হলেন, মফিজল ইসলাম, ফিরোজ, নাজিম, মিলন। অগ্নিকা-ে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মালামাল রক্ষাসহ সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ