প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৩, ২:৫২ পি.এম
পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই : উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন
স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন বলেছেন পড়ালেখা করালেই হবে না শিক্ষার্থীদের। তাদের খেলাধুলা ও শিখাতে হবে। আজকের মত প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। ১৪ই ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।
গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় সরদার কামাল হোসেন এর পরিচালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সোরাওয়ার্দী,মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম,ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মাজহারুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, আমির হোসেন বাবুল, ইউপি সদস্য সালাউদ্দিন খলিফাপ্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং