মোঃ আজিজুল হক হাওলাদার ॥ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা অফিসে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ূন কবির সোপান, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত তালিম, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার প্রমূখ। অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন হাওলাদার সহ নির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভোলা জেলা বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ