ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)’র দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোহাম্মদ কাজল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি তালতলা বেরিবাধস্থ জনৈক নুর মোহাম্মদ এর বসত ঘরের পূর্ব পার্শ্বে ব্লকের উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ সাকিব (১৯), সাং- ইলিশা বাগার হাওলা, ০৫ নং ওয়ার্ড, ইলিশা ইউপি, ০২। প্রীতম চন্দ্র মজুমদার (১৯), সাং- আবহাওয়া অফিস রোড, ০৩নং ওয়ার্ড, ০৩। মোঃ রিয়াজ (১৯), সাং- কালুপুর, ০৪নং ওয়ার্ড, (মতলব মিলিটারী বাড়ি), পূর্ব ইলিশা ইউপি, সর্বথানা ও জেলা- ভোলাদেরকে ১শ’ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ