স্টাফ রিপোর্টার ॥ ভোলায় অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা'র কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ১৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সকালে সংস্থার প্রধান কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সংস্থার তরুণ অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়।
কোনরকম মত দ্বৈততা ছাড়াই নির্বাচনে প্রভাষক ডাঃ মোঃ আলমগীর চেয়ারম্যান এবং মোহাম্মদ জাকির হোসেনকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটিতে আরো যারা রয়েছেন তারা হলেন- মো: শাহজালাল ভাইস চেয়ারম্যান, মাসুম বিল্লাহ অর্থ, লোকমান সাংগঠনিক, আঃ খালেক দপ্তর, নাসির উদ্দিন প্রকল্প ও সমাজ কল্যাণ, ইব্রাহিম ধর্ম ও আইন এবং শামসুদ্দিন ও আলীপ ৬ আজগর মারুফ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে প্রতিষ্ঠা থেকে দীর্ঘ ২১ বছর প্রভাষক ডাঃ মোঃ আলমগীর মহাসচিব পদে দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ