স্টাফ রিপোর্টার ॥ মানবতার সেবা সংগঠনের উদ্যোগে ভোলায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার (৭ জানুয়ারী) শহরের চরনোয়াবাদস্থ সংগঠনের নিজ কার্যালয়ে বিকাল ৪টায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হাফেজ মোঃ নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক জাবির হাসনাঈন ডিকেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া কানন, সমাজ সেবক মোঃ ইসমাইল হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ সোহেল, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জোবায়েদুর রহমান প্রিন্সসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ