ইয়ামিন হোসেন ॥ ভোলার পশ্চিম ইলিশার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে এ প্লাস প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার বাঘার হাট সংলগ্ম একটি স্কুলের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধণা অনুষ্ঠানে ইউসুফ আদনান এর সঞ্চালনায় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের সভাপতি আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর পাঙ্গাশিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার, শেখর কুমার, ভোলা সদর থানার এসআই মুকবুল হোসেন, আমিন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ বাঘা, সংগঠনের উপদেষ্টা ও বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ এর প্রভাষক জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন কালাম খলিফা, মাওলানা মাহাবুব, হানিফ খলিফা ও সংগঠনের সদস্য এবং মেধাবী শিক্ষার্থীরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ