ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে গত রবিবার ভোরে। দুই দিন পর অবেশেষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী স্বাক্ষরিত এবং ০৫.১০.০৯০০.০০৫.২৯.০০১.২০.১৪০৩ স্মারকের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কোষ্টগার্ডের প্রতিনিধি জোনাল কমান্ডার, পানি উন্নয়ন বোর্ড-১ এর প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভোলা, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, সহকারী পরিচালক বিআইডব্লিউটিএ, এবং উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলা। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান পূর্বক সুপারিশ সম্বলিত প্রতিবেদন আগামী ০৭ (সাত) দিনের মধ্যে দাখিল কারার জন্য বলা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ