আব্দুস সহিদ তালুকদার ॥ ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকার ২নং ওয়ার্ডের আজিজল হক পাটোয়ারীর সৃজীত বাগানে একদল দুবৃত্ত বুধবার বিকেলে বেআইনি ভাবে দেশিও ধারালো অস্র দা, রাম-দা, কুরাল, রড ও লাঠি সহ গাছ কাটা শুরু করে। বাগানের মালিক আজিজল হক পটোয়ারী সহ তার ছেলেরা এতে বাধা দিলে তাদের ৫জন কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আজিজল পাটোয়ারী (৫০), তার পুত্র শাহিন (২২), আক্তার হোসেন (১৯), রাসেল (১৬) এবং আজিজল হক পাটোয়ারীর স্ত্রী আরজু বেগম (৪৫) কে উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ২১ ডিসেম্বর ২০২২ তারিখে মামলা দায়ের করা হয়েছে, যার নং-৮১। ভোলা সদর মডেল থানার এসআই আলী আকবর এর নেতৃত্বে একদল পুলিশ ওই মামলার প্রধান আসামী মোঃ আকবর ওরেফে হাবিব (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকবরের পিতার নাম মোঃ ছিডু ওরফে ফজল হক।
মামলার বাদী শাহিন জানান, আকবরের নেতৃত্বে ছিডু, দেলোয়ার হোসেন, তাজল ইসলাম, মফিজুল হক সহ বেশ কয়েকজন তাদের বাগানের গাছ বেআইনি ভাবে কাটছিল। খবর পেয়ে আজিজল পাটোয়ারী গাছ কাটতে বাধা দেয়। দুর্বৃত্তরা আজিজল হক পাটোয়ারী কে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলার চেস্টা চালায়। এসময় তার স্ত্রী আরজু বেগম ও পুত্রগন বাচাতে এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারধর করে গুরুতর আহত করে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
মামলার আইও এসআই আলী আকবর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রধান আসামী আকবর কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ