মোঃ আজিজুল হক হাওলাদার ॥ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং-২১৪০ ভোলা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বাদ আছর ভোলা পিডিবি শ্রমিক অফিসে আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্মচারী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্মচারী শ্রমিক ইউনিয়নের যুব আহ্বায় কমিটির আহবায়ক মোঃ মোস্তাফিজূু রহমান, আখন তুহিন। অনুষ্ঠানে এস এম সোহাগ হোসেন কে সভাপতি এবং মোঃ আব্দুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ