
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : কচ কই ওকে ডাকুন, আজ জানি কেন এই মূহুর্তে কচকে আমার কাছে, বড় কাছে পেতে ইচ্ছে করছে। কচ আমার কাছে এসে বসল। ওর হাতটা টেনে নিয়ে আমার কপালে ছোঁয়ালাম। কচন দেবযানী ও-না দোলা কই, দোলা এসে কাছে বসে কপালে জল পট্টি লাগাল। আমি চোখ বুজে থাকলাম যেন মনে হল বড়দি’র হাতের ¯েœহ, ভালবাসা, তেমনি মায়াভরা, দরদ ভরা, দু’খানি কোমল হাত আমার সকল অশান্তিকে দূর করে দিচ্ছে। আমি চোখ বুজে ছিলাম। দোলা বলল দাদু, তুমি মন খারাপ করোনা, ভাল হয়ে যাবে। তোমার ত অসুখ-বিসুখ খুব কম হয়।
আমি যেন স্বপ্ন দেখলাম। ডোরা আমার মাথার কাছে বসে আছে। তেমনি ভালবাসায় প্রেমে আমার মুখের পরে ওর মুখ এনে বলছে, প্রশান্ত আমি তোমায় ভালবাসি। আমি চোখ খুলে বললাম, না এ ছলনা, এ অভিনয়। দোল বলল দাদু কি বলছ, কে অভিনয় করছে। কচ বলল, দাদুর জ্বরের ঘোরে কি বলছে। সারাদিন সারারাত দোলা-কচ আমার কাছে বসা ছিল। ডাক্তার ডাকতে এখানে কেউ যায় না। কচই আমাকে ড্রাইভ করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল, ব্লাড প্রেসার। যন্ত্র দিয়ে দেখে বলল, হাই ব্লাড প্রেসার। সেই সাথে জ্বর। আমি খুব চিন্তিত হয়ে পরলাম।
বাসায় এসে দেখি হিমাদ্রি নীলাকে নিয়ে এসে পরেছে। দোলাকে আস্তে আস্তে বললাম, ওদের যেন অযন্ত না হয়। দোলা বলল, দেখ তুমি ভাল হও, ভাল থাক। এটাই সকলের কাম্য। ওদের জন্য তুমি চিন্তা করোনা। দাদু তোমার জন্যই আমরা চিন্তা করছি। বিকেলের দিকে আমার শরীর একটু ভাল লাগছিল। ঐষধের গুনে হউক বা যে ভাবেই হোক, মাথা ধরাও কমে গেল। হিমাদ্রি আমার জন্য মার্কেট থেকে কতগুলো রক্তগোলাপ ও অনেক ফল নিয় এল। নীলা আমার কাছে বসে আমাকে কলকাতার অনেক অনেক গল্প করল। বিশেষত: অনেক হাসির গল্প। আমার যেন খুব ভাল লাগছিল। তবুও আমি অনেক ক্লান্তি বোধ করছিলাম। আমার দুটো চোখ যেন বুজে আসছিল। ঘুমিয়ে পরলাম। বিকেল থেকে আমার জ্বর বাড়তে লাগল। আমি অচেতনা হয়ে দেবযানী কচকে খুজছিলাম। আর ঘুমের ঘোরে দেবযানী কচ এর কবিতা (বিদায় অভিশাপ) দু-চার লাইন আবৃতি করেছিলাম।
কচ-দেহ আজ্ঞা দেবযানী, দেবলোকেদাস
করিবে প্রয়ান। আজি গুরু গৃহবাস
সমাপ্ত আমার।
পরে অবশ্য ইউরিন টেষ্ট করে ডাক্তাররা হদিস পেল এ জ্বর ইউরিন ইনফেকসনের। আস্তে আস্তে ডাক্তার বা ঔষধ দিল ভালও সুস্থ্য হয়ে উঠলাম। নীলা একদিনের জন্য এসে দু-তিন দিন থেকে গেল। আমাকে সকলে মিলে সেবা শু¯্রুশা করে সারিয়ে তুলে চলে গেল। হিমাদ্রির যতœ আত্তি কি হল কিছুই দেখলাম না। দু’সপ্তাহের ছুটি নিলাম ইউনিভার্সিটি থেকে। প্রফেসাররা সব আমাকে অসুখ অবস্থায় দেখতে এসেছিল। শ্যামল মাঝে মাঝে আসে। দোলার সাথে আমার সাথে গল্প করে চলে যায়। কচ আছে আমার অসুখের জন্য বোধ হয় বেচারা আরও বেশী দিন থেকে যাচ্ছে।
(চলবে----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ