চরফ্যাশন সংবাদদাতা ॥ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে চরফ্যাশন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। এছাড়া বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন প্রমূখ। সভাশেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ