
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : কচ মন্ট্রিলে এসে বলতে লাগলো টরেন্টো যাবে। বউদিও জোর দিল টরেন্টোয় ফিরে যাবার জন্য। আমি বললাম, সে কি মাষ্টার চলে গেলে ছাত্রীর কি অবস্থা হবে। কচ বলল, আমি দেখিয়ে দিয়েছি, ও এখন নিজে নিজে প্রাকটিস করুক। আমি অনেক জোরাজোরি করাতে কচ আর ৩-৪ দিন থাকল। হঠাৎ একদিন হিমাদ্রির ফোন পেলাম। হ্যালো, আমি হিমাদ্রি বলছি, হ্যালো দাদু আমি আপনার ওখানে কাল সকালে আসছি, একদিন থাকব, আমার সাথে নীলা আসবে। আমি দোলাকে ডেকে বললাম, দোলা অটোয়া থেকে হিমাদ্রি নীলাকে নিয়ে আসছে। আদর যতেœর যেন কোন ত্রুটি না রেখ, আমি নানা কাজে নানা ভাবে ব্যস্ত থাকি। দোলা কথাগুলি নীরবে শুনে গেল। কোন প্রশ্ন কলল না।
আমি ইউনিভার্সিটিতে গেলাম। সেদিন বাইরে একটু কাজ কর্মও ছিল। তাছাড়া শরীরটা যেন ভাল যাচ্ছে না। মাথা ধরা যাকে। ইউনিভার্সিটিতে ঢুকে ক্লাস নিলাম। কমন রুমে বসে কাগজ দেখছিলাম। হঠাৎ অমিয়, সুশীল, ভবতোষ, বিজন ওরা এক সাথে হৈ হৈ করে ঢুকে পরল। কি দাদা কি খবর কেমন আছেন ? আমি বললাম, শরীরটা বিশেষ ভাল না। ক’দিন পর্যন্ত কেমন খারাপ খারাপ বোধ হচ্ছে। বিজন বলল, শুনলাম অটোয়া গিয়েছিলেন। হ্যাঁ, ওখান থেকে শরীরটা খারাপ চলছে। আমি বললাম, বিজন শরীরের কোন মাথা মুন্ডু নেই, বাবা-মাও নেই।
অমিয় বলল, প্রশান্ত বাবু আপনাকে আমাদের প্রফেসারদের পক্ষ থেকে একটু আবদার আছে। যদি আপনি অনুগ্রহ করে রাখেন তবে বলি। আমি বললাম, আবদারের কথাগুলি কি ? তা শুনতে পারিকি ? না শুনতে আমি কিছু বলতে পারিনা। অমিয় বলল, আগে বলুন আপনি আমাদের আবদার রাখবেন কি না। আমি বললাম বলুন, আমি শুনে চিন্তা করে দেখব। অমিয় বলল, আমাদের ছেলে শ্যামলের সাথে আপনার নাতনী দোলার বিয়ের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি। আমি বললাম, আমাকেত আপনারা ভাবিয়ে তুলেছেন। আমিত ওর বিয়ের জন্য এখনও চিন্তা করে দেখিনি। আর তা ছাড়া ওর মা (আমার বড়দি) ওকে এখানে পাঠিয়েছেন বড় ডিগ্রি নেওয়ার জন্য। ওর বিয়ে দেওয়ার মালিক আমি না। ওর বাবা-মা। আর এখন ও নিজেও বড় হয়েছে, ওর নিজস্ব মতামতের অনেক মূল্য আছে।
অমিয় বলল, বর্তমানে নাতনী আপনার কাছে রয়েছে, আপনিইত লোকাল গার্জিয়ান। আপনাকে আমরা জানালাম। আমাদের সব বাঙ্গালী প্রফেসারদের তরফ থেকে। আমি সব কথাগুলো শুনে চিন্তিত মনে বাড়ী ফিরে এলাম। মস্ত বড় সমস্যা আমার চোখের সামনে। বাসায় ঢুকেই মাথা ধরা আছে বলে শুয়ে থাকলাম। চোখ বুজেই থাকলাম। দোলা এসে বলল দাদু তোমার শরীর খারাপ ? বলে মাথায়-কপালে হাত রাখল। বলল, দাদু তোমার জ্বর আমাকে বলনিত ? এত জ্বর ? থার্মোমিটার বগলে দিয়ে দেখল একশ দুই। দোলা বলল, মাথা ধোবে ? আমি বললাম, কচ কোথায়; আমি ওকে দেখিনা যে। দোলা বলল, বেলকুনিতে বসে বই পড়ছে। বৌদি কোথায় ? দোলা বৌদিকে ডাকল। বৌদি আমার কাছে এসে মাথায় হাত দিয়ে চমকে উঠল। একি প্রশান্ত বাবু আপনার এত জ্বর। কাউকে জানাননি কেন ? আমি বললাম, ও কিছুনা; ভাল হয়ে যাবে।
(চলবে-----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ