শিমুল চৌধুরী ॥ এবার দুর্ঘটনা প্রতিরোধী ডিভাইস উদ্ভাবন করে দ্বিতীয় বারের মতো জাতীয় পুরস্কার পেল ক্ষুদে বিজ্ঞানী মাহির আশহাব লাবিব। সে ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজের শিক্ষার্থী। তাঁর বাবা এএইচএম মোস্তফা কামাল উপজেলার আব্দুল জব্বার কলেজের প্রভাষক। মা ইয়াছমিন একজন গৃহিণী। লাবিবের বাবা এএইচএম মোস্তফা কামাল জানান, তাঁর ছেলে মাহির আশহাব লাবিবের উদ্ভাবনী নৌ-দুর্ঘটনা প্রতিরোধী ডিভাইস পাইলট প্রকল্প হিসাবে গ্রহন করে বিআইডব্লিউটিএ। জেলা পর্যায়ে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২” এর ‘সাধারণ- বেসরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি)’ ক্যাটাগরীতে উদ্যোগটি চুড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের পক্ষ থেকে লাবিবকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান করা হয়। সোমবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইসিটি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এমএম জিয়াউল আলম পিএএ ও রহমতুল্লাহ এমপি প্রমূখ বক্তব্য রাখেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (অঃ দাঃ) মুন্নী ইসলাম বলেন, ক্ষুদে বিজ্ঞানী লাবিব খুবই মেধাবী শিক্ষার্থী। সে উপজেলা পর্যায়ে প্রত্যেকটা বিজ্ঞান মেলা ও জাতীয় প্রযুক্তি সপ্তাহসহ সকল উদ্ভাবনী মেলায় নতুন নতুন বিষয় নিয়ে উদ্ভাবনগুলো উপস্থাপন করে। যেগুলো জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে। ইউএনও আরও বলেন, মেধাবী ও ক্ষুদে শিক্ষার্থী লাবিব সোমবার প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহন করেছে।
উল্লেখ্য যে, এর আগে দশম শ্রেণির ছত্র থাকা অবস্থায় ‘স্মার্ট গ্যাস লিকেজ ডিটেক্টর’ নামক ডিভাইস আবিষ্কার করে আইসিটি খাতে অনন্য আবদানের স্বীকৃতি স্বরূপ বেসরকারি সাধারণ ক্যাটাগরিতে শ্রেষ্ট ব্যক্তি হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১ লাভ করার গৌরব অর্জন করেন এ খুদে বিজ্ঞানী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ