
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : তারপর সামনের ইউক এন্ড ডেতে আমি, দোলা, কচ, বৌদি খুব ভোরে ব্রেকফাষ্ট সাথে করে অটোয়ার পথে পাড়ি দিলাম। দোলা সেদিন একটা গাঢ় নীল আকাশ নীল শাড়ী পরেছিল। কপালে নীল টিপ, কানে আকাশের মত নীল পাথর, গলাময় গাঢ় নীল পাথরের মালা। সেদিন যেন দোলাকে মনে হয়েছিল আকাশের মত স্বচ্ছ, আকাশের মত উদার উজার। মনের রং যেন সারা মুখে আনন্দেও পরশ ছুয়ে যাচ্ছে। আজ যেন মনে হয় দোলাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী।
ঘণ্টা দুয়েকের ভিতর আমরা অটোয়া পার্লামেন্টের কাছে গিয়ে দাঁড়ালাম। দূর দিগন্ত ব্যাপী আকাশ ছোঁওয়া মেঘ উদার উন্মুক্ত মেঘমালা যেন বিরহের বারতা নিয়ে, বিরহ বিধুর যক্ষে প্রিয়ার কাছে ছুটে চলেছে ভেসে ভেসে উজ্বয়িনীতে। আমি যেন পার্লামেন্টের কাছের পার্কে বসে ভাবছিলাম ফেলে আসা অতীতের কথা। বৌদি পার্কে বসে পান দোক্তা খাচ্ছেন। দোলা-কচ দুজনে আমাদের থেকে অনেক অনেক দূরে গিয়ে কি নিয়ে যেন খুব হাসছে। যেন দুটি ময়ূর-ময়ূরী। একবার বর্ষার সময় আমি কোথায় যেন দুটি ময়ূর-ময়ূরীকে আনন্দে নাচতে দেখেছিলাম। কুলকুল করে চলেছে নদীর জলগুলি। বন বনান্তওে কিচির মিচির করছে নাম না জানা কত পাখি। বনের কিনারে কত নাম না জানা বনফুল।
ডবশাল বিস্তীর্ণ আকাশের নীচে আমি আজ আকাশের মত একলা। মেঘ ভাঙ্গা আকাশ রোদ্রে আমি বসে দেখছি, মেঘের লুকোচুরি খেলা। অনন্ত আকাশে সীমাহিন শূণ্যতার মাঝে অসীমে অসীমে আমি হারিয়ে গেলাম। দূর দূরান্তর থেকে আমার কানে ভেসে আসে ক্ষীণ একটি বেহালার করুণ সূর। আমি আজ আকাশের মত একলা। গানটা যেন কেঁদে কেঁদে আমার মনটাকে কাঁদায়ে গেল। আমি এত ব্যস্ত হয়ে উঠে পরলাম- কে- কে- বাজায় এই হৃদয় বিবশকর সূর। দেখলাম দূরে অনেক দূরে কচ দোলাকে, কচ এর হাতে বেহালা। আমি পার্লামেন্টের ভিতর ঢুকে পরে পার্লামেন্টের ঐতিহ্যবাহী জিনিসগুলি দেখছিলাম। রাণী এলিজাবেথ ঐতিহ্যবাহি রাজদন্ড নিয়ে মুখে শিশু সুলভ হাসি দেয় গরীয়সী গরিমায় আসন লাভ করেছে, পার্লামেন্টের মাঝ খানে। পার্লামেন্টের মেম্বারদের বসার আসনগুলি দেখলাম। দালানের কারুকার্যগুলি অদ্ভুত সুন্দর। কোন নিপুন শিল্পির হস্তের কারুকার্য খচিত ঝলসানো ও আকর্ষণীয়। বৌদি দৌড়াতে দৌড়াতে দেখি পার্লামেন্টের ভিতর ঢোকার জন্য টিকেট করার লাইনে দাঁড়িয়ে আছে। আমি হেসে ফেললাম, বেচারাকে সাহায্য করার জন্য বেরিয়ে এলাম। বৌদি বলল, একি আপনি আমাকে ফেলেই চলে এসেছেন। আমি ভাবছিলাম আপনি বুঝি বাথরুমে গেছেন। আমি বললাম, মাফ করবেন; নিজেও বিয়ে করিনি। সেজন্য কাকেও সাথে করে ঘুরতে ফিরতে ভুলে যাই। বৌদি বলল, আমাকে একটু পার্লামেন্টটা দেখান না ? আমি আবার টিকেট কলাম বৌদিকে নিয়ে ঘুরে ফিরে দেখিয়ে দিলাম। বৌদিত অবাক পার্লামেন্ট দেখে। ওমা এত সুন্দর। বৌদি বলল, অটোয়া বলে একটি সুন্দর মিউজিয়াম আছে ? আমি বললাম, হ্যাঁ। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বড় হয়রান লাগল। (চলবে----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ