ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও গুণীজন সংবর্ধানা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পষিদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলুল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বর্ষিয়ান রাজনীতিবীদ, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, এমপি। সংবর্ধিত ব্যক্তিত্ব ও অতিথির বক্তব্যে পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বক্তারা বলেন, আজকে যারা জিপিএ-৫.০০ পেয়ে সংবর্ধিত হয়েছ তোমরাই আগামী দিনের গুণীজন হিসেবে নিজেদের গড়ে তুলবে। তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস এন্ড ল, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস এন্ড ল, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবর্নেও আরএমআইটি ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম,

অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা, আদর্শ প্রাণিশেবা লিমিডেট এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক কে গুণীজন সংবর্ধনা এবং ২শ’ ৬০ জন ছেলে ও ৩শ’ ২ জন মেয়ে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ