বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বড়মানিকা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান কুয়েত প্রবাসী মোঃ শাজাহান। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ১০৫ টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ বিষয় কুয়েত প্রবাসী শাজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জন্মস্থান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭নং ওয়ার্ডের আঃ বারেক বেপারী বাড়ি। আমি বিগত ১০ বছর যাবত কুয়েতে প্রবাস জীবন কাটাই। সমাজের অসহায় দারিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে আমার ভালো লাগে।

জানা যায়, এর আগেও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের প্রায় ৫০ শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন প্রবাসী শাজাহান। গরিব ও অসহায় শীতার্তদের কথা চিন্তা করে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষ যাতে শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবেলা করতে পারে এ জন্য এই আয়োজন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ