শাহীন কাদের ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভোলা শহরের তৃষ্ণা রেস্টুরেন্ট এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিকাশ চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে জজকোর্ট এর নাজির আমির হোসেন ও অফিস সহকারী মোঃ আমির হোসেন-কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন পারভেজ, সাধারণ মোঃ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী জজ আদালতের পেশকার ইসমাইল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ আদালতের পেশকার ফয়েজ উর রহমান, ভোলা জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক মুসরাত জেরিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন রূপন চন্দ্র দে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ