ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে মামুন ভুঁইয়ার সঞ্চালনায়, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বড়মানিকা ইউনিয়ন পরিষদের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বড়মানিকা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ওবায়দুল হক রাব্বি সহ, পদ-প্রত্যাশীরা মিছিলে মিছিলে ইউনিয়ন পরিষদের মাঠ কানায় কানায় পূর্ণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলী আজম মুকুল আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, বড়মানিকা ইউনিয়ন যুবলীগ অত্যন্ত সু-সজ্জিত, আপনারা আজকের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করেছেন। এসময় এমপি অতীত টেনে বলেন, এই এলাকায় হাফিজ ইব্রাহিমের জন্ম। ২০০১ সালে হাফিজ ইব্রাহিম আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন, এই ভোলায় আমি থাকতে পরিনি। আমি ২৬ মাস ইন্ডিয়ায় ছিলাম, আমার ছোট বোনকে আমি মাটি দিতে পারিনি। তিনি আরো বলেন, এই বড়মানিকায় একজন মহিলাকে বিএনপির আমলে ৭ জন মিলে ধর্ষণ করেন। সে এখন চট্টগ্রাম থাকেন লজ্জায় ভোলায় আসেন না। ২০০১ সালে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘর বাড়ি ভাংচুর করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির নেতা-কর্মীদের ঘর ভাংচুর করার কথা ছিল, কিন্তু আমাদের মমতাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মুকুল আরো বলেন, বিএনপি আমাদের উপর যে অন্যায় অত্যাচার করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। বিএনপি উদ্দেশ্যে এমপি বলেন, আপনারা যতোই লাফালাফি করেন কাজ হবেনা। আইন তার নিজ গতিতে চলবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সভাপতি জাফরুল্লাহ চৌধুরী, বড় মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড় মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ সাদ্দামসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিতি ছিলেন।
এসময় বড়মানিকা ইউনিয়ন যুবলীগকে দুই ভাগে ভাগ করে। বড়মানিকা ইউনিয়ন যুবলীগ (পশ্চিম) সভাপতিঃ ওবায়দুল হক রাব্বি, সাধারণ সম্পাদকঃ সুজন মুন্সি। এবং বড়মানিকা ইউনিয়ন যুবলীগ (পূর্ব) সভাপতিঃ হাছনাইন মৃধা, মঞ্জুর আলম আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ