গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলার একটি টিম রবিবার বিকেল ৪টার দিকে শহরের তিন খাম্বা সংলগ্ন এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের সামনে হতে ১৬ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৬৭ লাখ টাকা। তবে জব্দকৃত জালের প্রকৃত মালিক না পাওয়ায় কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে জব্দকৃত জাল ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ