
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : অনেক রাত হল প্রায় ১টার মত। আমি দোলাকে বার বার তাগাদা দিতে লাগলাম। দোলার বোধ হয় আজ বাড়ীর কথা বিশেষতঃ ওর দিদিমার কথা মনে পরেছে। এখন মনে হয় ওর মনে তুফান ছুটেছে। মাঝে মধ্যে আমার কাছেও ওর দিদিমা মানে (আমার বড়দির কথা) বলে। আমরা সকলে ভবতোষের ওখান থেকে তাড়াতাড়ি করে বাসায় চলে এলাম। আসতে আসতে কচ বলল, জানেন দাদু এই শ্যামল ছেলেটি খুবই আলাপী, কোন গর মিল নেই মনে।
আমি বললাম, সেটা ঠিকই বলেছ। কোন পেঁচ নেই। কালত ওরা আমাদের বাসায় সকলে আসবে। আমার বন্ধুরা আসবে। বন্ধু পতœীদেরও বলেছি। তা কচ ওদের একটু গান শুনিয়ো কেমন ? কচ মৃদু মৃদু হাসল, অনেক রাত বাসায় এসে ঘুমিয়ে পরলাম। পরদিন সারাদিনই ব্যস্ত থাকলাম। ঘর দোর পরিস্কার পরিচ্ছন্ন নিয়ে। বউদি বেচারা সারাদিন খেটে খেটে কি যেন ফুল পিঠে তৈরী করলেন। ওটাকে বলে ফুলকো গজা। কচ সারাদিন ঘুমিয়ে কাটাল। বলে রাত নাকি ওর খুব ভাল ঘুম হয়নি। দোলা বউদির সাথে সাথে এটা সেটা তৈরী করেছে।
বিকেল হইে অমিয়, সুশীল, দেবতোষ, বিজন ওদের বউদের নিয়ে এসে আমার নিরব নির্জ্জন কুটির গরম করে তুলল। সকলের সাথে খাবার, আর অনেক গুচ্ছ গুচ্ছ গোলাপ নিয়ে এসে উপস্থিত। গোলাপের গন্ধে যেন মনে হয় কোন গোলাপের বাগানে উপস্থিত হয়েছি। সাথে ছোট ছেলে মেয়েগুলিও যেন এক বড় গোলাপের মত প্রস্ফুটিত। সকলেই কচের কথা জিজ্ঞাসা করে, কেমন গান গায়, কেমন মিউজিক দেয়। এত পড়া শুনো করে কেমন করে গান-বাজনা শিখল। কচ সন্ধ্যা থেকেই বাইরের লনে চেয়ার নিয়ে বসেছিল। ভীষণ গরম, আকাশে সোনার বুঁটির মত করে অসংখ্য তারা উঠেছিল। শুল্ক পক্ষের একটা ক্ষীণ চাঁদ আকাশের এক কোনে উকি দিচ্ছে। মেঘমুক্ত নীল আকাশে বসন্তের উদাস করা উতলা বাতাস মদির স্বপ্নে বিভোর। সকলে আমরা লনেই গিয়ে কতক্ষণ দাঁড়ালাম, কতক্ষণ বসেও থাকলাম। বাহির থেকে বিভিন্ন নাম না জানা অসংখ্য ফুলের গন্ধ ভেসে আসছে। মনে হয় সে ফুলগুলি আমি চিনি, কিন্তু নাম ভুলে যাই।
ড্রইং রুমে লাল ভেলভেটের গালিচা পেতে সেখানে গীটার, বেহালা, ডুগী তবলা রেখে দিয়েছি। কচকে বলতে সাহস হচ্ছেনা কি যেন এক ব্যক্তিত্ব ওর মুখে বাসা বেঁধে আছে। তবু কাছে গিয়ে বললাম, কচ সকলেই তোমার মিউজিক শুনতে চায়। কচ বলল, ও আসছি। কচ এসে গালিচার উপর আসন গ্রহণ করল। গীটারে টুং টাং করে তরঙ্গ তুলে সকলের মুখের পরে একবার চোখ বুলিয়ে নিল। তার পরেই দ্রুত হাত চালিয়ে বাজিয়ে গেল রবী ঠাকুরের গান। সবারে করি আহ্বান, এস উৎসুক চিত্ত এস আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান-----। গানটা যেন তরঙ্গের পর র্তগ উঠে শূণ্যে অনেকক্ষণ বেজে বেজে গীটার টা নিঝুম হয়ে গেল। (চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ