ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২। ১৯৮১ সালের ৯ এপ্রিল শুভ যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠানটি পালন করেন ডিফেন্স সপ্তাহ। যার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২।
'' দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি '' শ্লোগান ধারণ করেন ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্য বিন্দু। দেশের দুর্যোগে অগ্নিকান্ধের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভূমিকা রেখে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাই চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্নী ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন স্টেশন অফিসার রুহুল আমিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সেবায় আমরা আছি থাকবো।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ