বেসরকারী টেলিভিশন গ্লোবাল টেলিভিশনে হরিণ শিকারীদের নিয়ে গত ২০ই অক্টোবরে সচিত্র সংবাদ প্রচারের পর মেঘনার লর্ড হিসেবে পরিচিতো মফিজ বাহিনী প্রধান মফিজ বাদী হয়ে বরিশাল সাইবার ক্রাইম আদালতে সাংবাদিক অনিক আহমেদ এর বিরুদ্ধে একটি মামলা করেন যার পিটিশন নং -১১৯/২২।
এদিকে মফিজ বাহিনীর অর্পকম নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশিত হওয়ার পরেও ব্যবস্থা নেইনি প্রশাসন।
সাংবাদিক অনিক আহমেদ এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছে ভোলার বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সচেতন মহল।
সাংবাদিকরা জানান, অনিক কে হয়রানি করে মফিজ বাহিনীর অপকর্ম চাপা দেওয়ার জন্যই এমন সাজানো মামলা করা হয়েছে।
ভোলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ ছাড়া ও নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবু তাহের, আরটিভি, যুগান্তর ভোলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, সাবেক সহ সভাপতি ওমর ফারুক, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, ভোলা প্রেসক্লাবের সদস্য মোকাম্মেল হক মিলন, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, তজুমউদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, দৌতলখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, একুশে টিভির ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, বর্নিক বার্তা জেলা প্রতিনিধি এইচ এম জাকির, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, জাগো প্রতিদিন ভোলা প্রতিনিধি শরীফ হোসাইন, ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব), দৈনিক জাগো বাঙ্গালীর সম্পাদক রাশেদ হোসেন রুবেল, দৈনিক ইনকিলাব এর ভোলা প্রতিনিধি জহিরুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এন এন আলম, ভোলার সংবাদের সম্পাদক ফরহাদ হোসেন, আমাদের ভোলা ডটকম সম্পাদক ইয়াছিনুল ইমন, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন ,সহ- ব্যবস্হানা সম্পাদক শাহীন কাদের, বিজয় বাংলাদেশ ভোলা প্রতিনিধি মাহে আলম মাহী, বাংলা টিভির ভোলা প্রতিনিধি মোঃ মামুন হোসেন, দৈনিক দেশবাংলার ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন, ভোলার আলো ডটকম সম্পাদক বেল্লাল নাফিজসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
এছাড়া ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ