
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি একটু বাইরে গেলাম। আমারও বয়স হয়ে যাচ্ছে। একটু সকাল বিকাল বাইরে হাটা হাটি করি। তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। ভবতোষের বাড়ী যাবার জন্য সকলকে তাড়াতাড়ি তৈরী হতে বললাম। দোলা সেদিন জাম রংয়ের কাতান সিল্ক পড়েছিল। পায়ে পড়েছিল ডেলভেটের জাম রংয়ের একটা সেন্ডেল। গলাই ঐ রকম একটা মালা। কচ পড়েছিল পায়জামা-পাঞ্জাবী। বৌদি একখানা সবুজ সিল্কের শাড়ী পড়েছিল। আমি শার্ট প্যান্ট পড়েছিলাম। তখন সন্ধ্যা, আগত আমি গাড়ী ড্রাইভ করে ওদের নিয়ে গেলাম ভবতোষের বাড়ী।
বভোষের স্ত্রী, দোলা ও বৌদিকে, কচকে সকলকেই অভ্যর্থণা করে এগিয়ে নিয়ে গেল। আমি ভবতোষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। ইউনিভার্সিটির কথা। অন্যান্য প্রফেসারদের কথা। শ্যামল পড়েছিল পাঞ্জাবী-পায়জামা। শ্যামল কচ এর সাথে অনেক্ষণ গল্প করল। যেন দু’জন দু’জনের কতদিনের আপন। দু’জন দু’জনকে চিনে। দু’জনেই ভদ্র এবং বিনয়ের অবতার। বৌদিও সাথে ভবতোষের স্ত্রী অনেকক্ষণ গল্প করল। বলল, তার ভাই শ্যামলের কথা ছোট ভাই আদর করে কাছে রেখেছেন। পড়াশুনোয় ভাল, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল।
দোলা এতক্ষণ অনেক দূরে বসে দি থন বার্ড বইটা পড়ছিল। আর মাঝে মাঝে যেন আড় নয়নে সকলকে লক্ষ করছিল। শ্যামল বলল, একি আপনি অতদূরে বসে কি পড়ছেন ? দোলা বলল, থন বার্ড। শ্যামল হাসল ওটা আমার বই। দোলা বলল, গল্পটা আকি কিছুদিন পূর্বে টেলিভিশনে দেখেছিলাম। কিন্তু বইটা পড়ে দেখিনি। শ্যামল বলল, আপনার ভাল লাগলে নিতে পারেন। দোলা বলল, পড়ার বা সময় কোথায় ? যা পড়ার চাঁপ। তারপর আবার- শ্যামল বলল, মিউজিক শিখছেন। দোলা মৃদু মৃদু হাসল। দোলা হাসলে দু’গালে টোল পরে। ওকে ভারি সুন্দর দেখায়, শ্যামল চেয়ে দেখছিল। দোলা লজ্জা পেয়ে চোখ নীচু করল। শ্যামল ড্রইং রুম থেকে দোলাকে, কচকে ওর রুমে নিয়ে গেল। শ্যামলের রুমটা ভারি সুন্দর করে সাজান।
বিছানায় ধোপ দূরন্ত সাদা চাদর বিছানো। একটা সুতীর বেড বভার দিয়ে বিছানা ঢাকা। টেবিলে কতগুলো রক্ত লাল গোলাপ। গোলাপের সুগন্ধে সমস্ত ঘরটা যেন ভুর ভুর করছিল। ফ্লাওয়ার ভাজের গোলাপগুলি যেন শ্যামলের মুখের মত সদস্য স্নাত। শ্যামলের আবেশ জড়ানো চোখে সেদিন ছিল না বলা কত না কথা। মদির স্বপ্নের মায়াজাল বিছানো। লাজুক লাজুক মুখে কোন কথা নেই। থান বার্ডের নায়কের মত শ্যামল সেদিন তার ভাললাগা ভালোবাসাকে নীরবে আত্মহুতি দিয়েছিল। দোলা বলল, শ্যামল বাবু আপনার এই বইটা কেমন লাগে এই থন বার্ড। শ্যামল বলল, মন্দনা। তবে সময় কাটান এসব নিয়ে আলোচনা করতে দীর্ঘরাত, দীর্ঘদিন কেটে যাবে। একজন পাদ্রির জীবনের ঘটনা নিয়ে যে লেখক লিখেছেন তাকে দীর্ঘ বছর গবেষণা করতে হয়েছে এই প্রেম ভালবাসার আলেখ্যকে। প্রেম কোনদিনই বিচার করে আসে না। লেখত তাই দেখাতে চেয়েছেন।
(চলবে-----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ