ভোলা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি এক শোক বার্তায় বলেন, মরহুম হুমায়ুন কবির ছিলেন একজন বিনয়ী, ভদ্র ও মার্জিত স্বভাবের লোক। তার রাজনৈতিক জীবনে কারো সাথে মতবিরোধ হয়নি। আমি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ