
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : দেবযানী কচ, কচ, স্বর্গেও এক দেবতার ছেলে। সে এসেছিলেন মর্ত্তেও দেবযানীর বাবার কাছে পড়াশুনো করার জন্য। কিন্তু দেবযানীর অনুরোধ কচকে দেবযানীর বাবা রাজী হল তাদের বাড়ীতে থেকে পড়াশুনো করতে। বহু বছর, বহুদিন বিদ্যা অধ্যায়ন করল। কিন্তু দেবযানী তাকে ভালবেসেছিল। কচ তার সেই ভালবাসাকে উপেক্ষা করে অধ্যায়ন শেষে স্বর্গে ফিরে চলল। শুধু একটি কথা কচ দেবযানী কে একটি বার বলল-
আমি বরদিনু দেবী,
তুমি সুখী হবে
জ্বলে যাবে সর্ব্ব গ্লানি
ডবপুল গৌরবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ কবিতাটি বিরাট আকারে পাঁচ-সাত পাতায় গুরু গাম্ভীর্যে, প্রেমে-ভালবাসায়, আন্তরিকতায়, মহানুভবতায়, হাস্যে, লাস্যে, দেবযানীর মুখ দিয়ে কচকে নিবেদন করেেছ। কিন্তু কচ তার কর্তব্যে অটল অচল, হিমালয়ের বিশাল ব্যক্তিত্বে নিজকে করেছে মহিয়ান। এখানে কচ তার জ্ঞানে গুনে প্রতিভায় সমুজ্জ্বল। ভালবাসায় ন্যাকামি সে প্রকাশ করতে জানে না। হেংলামির সে ধারে কাছে যায় না। পর্বতের মত উঁচু করে সে তার গুনকে প্রকাশ করে চলেছে। গানের মধ্যে, বাজনার মধ্যে, তার চলার মধ্যে, তার ব্যক্তিত্ত্বের কাছে একদিন বিদায় অভিশাপ কবিতার মত দোলাকে (দেবযানী) কে নিরুপায় হয়ে কচ এর কাছে আত্ম সমর্পণ করতে হবে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাই কচ এর গলায় দেবযানী বরমাল্য পড়িয়ে দিচ্ছে।
যাক সেদিন খুব ভোরেই ঘুম ভেঙ্গে গেল। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো আমি ভবতোষ বলছি। এই ইউক এন্ড ডেতে শনিবার বিকেলে বাড়ীর সকলকে আমার বাসায় নিমন্ত্রণ থাকল। হ্যালো প্রশান্ত বাবু বিশেষ করে টরেন্টো থেকে কচ আর বৌদি এসেছে। ওনাদের বিশেষ করে নিমন্ত্রণ জানালাম। আপনি বলে দিলেই হবে ? না আমাকে বলতে হবে। আমি বললাম, আপনি নিজে কচকে বলুন। আমি কচকে ডেকে দিলুম। এই যে কচ তোমার সাথে আমাদের কঙ্ক্রোডিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসার কথা বলতে চায়। কচ ফোন ধরল। হ্যালো, নমস্কার। বলুন- ওধার থেকে ভবতোষের কণ্ঠস্বর ভেসে এল। আপনি আপনার বৌদিকে সহ এ সপ্তাহের শনিবার বিকেলে দুটু ডাল-ভাতের নিমন্ত্রণ জানচ্ছি। আর যদি কিছু মনে না করেন, শুনছিলাম আপনি খুব ভাল গিটার বাজান। যদি আমাদের একটু শোনান, খুব খুশী হব।
কচ ফোন ছেড়েছিল। কতক্ষণ চুপ করে থাকল। তারপর ¯œান সেরে চায়ের টেবিলে এল, চা খেতে খেতে বলল, ভদ্রলোক যদি বাজনা শুনতে চান তাহলে দাদুর এখানে এলেইত পারেন। আমিত বাজিয়ে পয়সা নেই না, যে তার ওখানে গিয়ে বাজাব। আমি নাকে মুখে খেয়ে তাড়াতাড়ি বাসের সন্ধানে বের হলাম। সেদিন জরুরী একটা ক্লাশ ছিল। তাড়াতাড়ি বাস ধরে ইউনিভার্সিটিতে এলাম। ক্লাশে গেলাম। ক্লাশ নিলাম। নিত্য নৈমত্তিক কমন রুমে বসলাম। অমিয়, সুশীল, ভবতোষ, নুতন আর একজন প্রফেসার এসেছে। বিজন সকলেই নিজ নিজ ব্যক্তিগত ঘর সংসার এর কথা বলছে।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ