বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ভোলার বোরহানউদ্দিনে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বড় মানিকা ইউনিয়নের আজাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, স্কুল কমিটির সভাপতি মোঃ ইয়াছিন নয়ন, প্রধান শিক্ষিকা মোরশেদা বেগম বক্তব্য রাখেন। এ সময় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন এলাকার মহিলারা উপস্থিত ছিলেন। এ সময় তথ্য অফিসার প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের কথা বিষদভাবে তুলে ধরেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ