পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অনুদানে ভোলায় এ প্রথম প্রাণী বহনকারী দ্বিতল বিশিষ্ট জলযানের উদ্ধোধন করা হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর জলযানটির উদ্ধোধন করেন।
দীর্ঘদির ধরে ভোলা থেকে অন্যান্য স্থানে প্রাণীবাহি জলজানের অভাবে খামারিরা প্রাণী বহন করতে সমস্যায় পড়তে হতো। সমস্যা লাঘবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভেলুমিয়া ইউনিয়নের ফরাজি কান্দি গ্রামের সোহেল হাওলাদার মাঝিকে তার ছোট্র জলযানটিকে প্রসস্ত করে বেশি প্রাণী বহন করার জন্য ৩ লক্ষ টাকা অনুদান ও সংস্থা থেকে শহজ শর্তে আরো ২ লক্ষ টাকা ঋণ প্রদান করেন। খামারীদের সেবা প্রদান করার জন্যই এ উদ্যোগ বলে জানান আয়োজকরা।

বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজম্যান্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, ভিসিএফ বদরুজ্জামান রানা, ভিসিএফ মোঃ ছানাউল্লাহ (আইটি), ভিসিএফ মোঃ রুহুল আমিন ও সহকারী ভিসিএফ মোঃ কামরুজ্জামান প্রমূখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ