
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : দোলা কচ এর বৌদি শ্যামলের বৌদি বসে বসে মুখ রোচক গল্প করছিল। সব বৌদিরা দোলাকে ঠাট্টা করছিল কি ব্যাপার ? আছে নাকি কেউ মনের মানুষ ? তা এমন চুপ চাপ কেন ? ভেতরে ভেতরে ডুবে ডুবে জল খাচ্ছ না খাওয়া হচ্ছে। ভবতোষ বলল, প্রশান্ত বাবু আপনার সাথে আমার একটু কথা আছে। আমি বললাম, বলুন বলে ফেলুন ? ভবতোষ বলল, থাক আজ আর বলবনা। আমি বললাম, কেন কি এমন গোপন যে আপনার বলতে বাঁধছে ভবতোষ বলল, বলছিলাম-দোলার কথা ওকে বিয়ে দেবেন না ? আমি চিন্তিত হয়ে বললাম, বিয়ের কথা বলছেন ? তা বড় ভাবনার বিষয়, দোলার চিন্তা এম, এস করার আমার চিন্তা করা হাতে দোলাকে সমর্পণ করব। আপনি কি দোলাকে শ্যামলকে হাতে প্রদান করতে অসম্মতি জ্ঞাপন করবেন ?
দোলা এখন বড় হয়েছে। আমি বললাম, ভবতোষ বাবু, দোলার নিজস্ব একটা মতামতের নিশ্চয় দাম আছে ? আপনিও একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক, আমাদের দু’জনের কাছেই শিক্ষার অনেক মূল্য আছে। ব্যক্তি স্বাধীনতার আপনিও দাম দেবেন আমিও। তাই দোলার শিক্ষা রুচি কালচার বৈশিষ্ট তার মূল্য দোলা নিজেই যাচাই করে নেবে। দোলার বিয়ের ভার দোলার নিজের উপরই ছেড়ে দিলাম। দোলা যাকে খুশী হয়ে বর মাল্য প্রদান করবে আমি তাতেই খুশী।
এতক্ষণ ভবতোষ বাবু আমার কথাগুলো নিশ্বাস বন্ধ করে শুনছিলেন। তাহলে দোলা কাকে মনোনিত করেছে ? আমি বললাম, আমি এখনও জানিনা। জানলে নিশ্চয় আপনারা জানবেন। ভবতোষ বলল, আচ্ছা ওই যে কচ না কি ? এ কোথা থেকে এসেছে ? বললাম আমার বন্ধু, সুশান্ত তার বন্ধুর ভাই ও কি করে ছেলেটি ? আমি বললাম পি.এইচ.ডি’র থিসিস সাবমিট করেছে, অসম্ভব প্রতিভাবান ছেলে। ভাল গাইয়ে ভাল গিটার বেহালার করুণ সুর তুলে আপনাকে এক মূহুর্তে বশ করে ফেলবে। আমি আরও বললাম ও টরেন্টোয় থাকে। ওর বৌদি ওকে নিয়ে আমার এখানে বেড়াতে এসেছে। আমি যখন ছুটিতে টরেন্টোয় গিয়েছিলাম, তখন ওদের বাসায় নিমন্ত্রণ করে খাইয়ে দিয়েছে। তখন থেকেই পরিচয়। আচ্ছা দেখেন, ভবিষ্যতের লিখন কি আছে।
সেদিনের মত ভবতোষ ও শ্যামল চলে গেল। রাত অনেক হল। আমরা ঘুমিয়ে পরলাম। এ কয়টা দিন বেশ আনন্দেই সুরে সুরে গিটারের বেহালার যেন সুরের ইন্দ্রজাল সৃষ্টি করেছিল। আমার নিরালা নির্জ্জন এই প্রফেসারের বাড়ীতে। কখনও কচ বাজায়। কখন দোলা কাঁচা হাতে বাজাবার হাজার চেষ্টা করে। কচ এর নিপুন শিল্পির হাত দোলার হাত বার বার ছুয়ে ছুয়ে যায়। আমি দেখি, দুর থেকে দেখি। দোলা যেন নতুন করে এই পৃথিবীতে জন্ম নিল। গল্পে গুজবে, গানে সুরে সে নিজেই নুতুন স্বর্গ রচনা করেছে। সে স্বর্গে সে আর কচ। আজ আমাকে স্বীকার করতে হবে, অনেক দিন আগের একটি কথা, টরেন্টোয় কুসুম কচ এর বৌদি ডাকত দোলাকে দেবযানী। কচ দেবযানী, সেই সঞ্জয়ীতায় বিদায় অভিশাপ কবিতায় আছে। দেবযানী কচ এর লোক গাথা।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ