
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি তাড়াতাড়ি নিজেই চা বানাতে গেলাম। দেখি বৌদি চা বানাচ্ছেন, চা খেয়ে তাড়াতাড়ি বেড়িয়ে গেলাম। বাজারে গিয়ে ডাউন টাউনে নামলাম। সুন্দর একটি লাল কার্পেট কিনলাম। বাসায় এসে দেখি দোলার বাজনার প্রাকটিস শেষ। দেখলাম, কচ গীটারে কি যেন একটি সুর তোলার প্রাকটিস করছে, আমি কচকে কার্পেটটা দিলাম। এই নাও কচ তোমরা এটায় বসে বাজাবে। কচ হেঁসে কার্পেটটা আমার হাত থেকে দু’হাত পেতে গ্রহণ করল।
ছেলেটির শিষটাচারের অভাব নেই। প্রতিভার স্বর্ণ মুকুট ওর উজ্জ্বল ললাটে ঝিক মিক করছে। কথায়, কাজে, চলায়, ফেরায় বুদ্ধির ছাপ রেখে যাচ্ছে। বলল, চলুন না দাদু; কোথাও পিকনিক করি। আমি বললাম, দেখি কোথায় যাওয়া যায়। আমি বললাম, কচ তোমার চাত্রীর বাজনা শেখার আগ্রহ কেমন ? কচ বলল, প্রচুর আগ্রহ। আমি বললাম, আমারও খুব ভাল লাগে এসব জিনিষ। কচ বলল, আপনি দেখছি গান বাজনার অনুরাগী। আমি বললাম, তোমরা কষ্ট করে বাজাচ্ছ, আমি যদি একটু সমজদারও না হই তাহলে, তা হলে-ত আমার বিবেকের কাছে অপরাধী হয়ে থাকব।
আমি বললাম, বেশ কিচুদিন-ত লাগবে শিখতে। কচ বলল, তা লাগবে। আমিও সময় পাব হাতে বিস্তর সময় আছে। দোলার যদি আগ্রহ থাকে তবে শেখাতে কোন বেগ পেতে হবে না নিশ্চয়। সেদিন শ্যামলের দিদি জামাইবাবু শ্যামল রাতের দিকে বেড়াতে এল। দোলা ওদেরকে চা-নাস্তা দিল। কচ এর বৌদির সাথে আলাপ-পরিচয় করিয়ে দিয়েছে। শ্যামল ড্রইং রুবে এসে বলল, এই গীটার-বেহালা কার ? দোলা বলল আমার। শ্যামল বলল, বাজাতে পার ? দোলা বলল, প্রাকটিস করছি। কার কাছে শেখ ? কেন কচ এর কাছে। শ্যামল বলল, কচ এর বৌদি এসেছে, ওনি গান জানে। বৌদি গান জানেনা, তবে কচ একজন নামকরা গান এর ওস্তাদ। এবার ইকনমিকস পি.এইচ.ডি. করে থিসিস সাবমিট করেছে।
কচ তখন ড্রইং রুমে বসে নিউজ পেপারটা দেখছিল। শ্যামল ড্রইং রুমে গিয়ে কচের পাশে বসে বলল, নমস্কার, কবে এলেন। এই ৩দিন, হ্যা আশা করি দু’চার দিন থাকব। একটু কুইবেকে যাব, রাজধানী দেখার এখনও সৌভাগ্য হয়নি। অটোয়া যাওয়ার আশা রাখি। কচ বলল। শুনলাম আপনার থিসিস সাবমিট করা হয়ে গেছে। শ্যামল বলল, আমার পি.এইচ.ডি. এখন ঢের বাকী আছে। জনিনা কবে শেষ করতে পারব। তবে চেষ্টা করছি। আপনি আসেন একদিন আমাদেও বাসায় গল্প করা যাবে। কচ বলল, আচ্ছা দেখব, চেষ্টা করব আসার জন্য। অনেকক্ষণ গল্প করে শ্যামল আমার ঘরে এল। বলল, দাদু কেমন আছেন ? কাজ পরেছিল, আসতে পারিনি। আপনাদের খবরা খবর ভালত ? এমন সময়ে ভবতোষ আমার ঘরে ঢুকল, কচ গিয়ে খবরের কাগজটা হাতে করে বেলকুনিতে দাঁড়াল। শ্যামলও কচ এর সাতে সাথে বেলকুনির দিকে গেল।
(চলবে-------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ