প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২২, ১২:৩৩ পি.এম
ভোলায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে ভোলায় স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের পৃষ্ঠপোষকতায় শহরের কালিবাড়ী রোডস্থ আকতার হোসেন এর অফিসে এই জন্মবার্ষিকী পালিত হয়।
দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ই আগষ্টে নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া অনুষ্ঠানে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জীবনী নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আজিজ মেহেরাব,রাশেদুজ্জামান হ্যাভেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম জয়, ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন কিরণ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেনপ্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং