ভোলার ইলিশায় ইউসুফ বয়াতি নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ইলিশা ৯নং ওয়ার্ডের কালা মিয়া বয়াতির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৭ অক্টোবর) বিকালে সর্দার হাট নামক স্থানে অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ইউসুফ। এ সময় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যু বরণ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ