
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমার খুব বুকের ব্যাথা। ডাক্তার রাব্বি ওখানে রোগীকে সিরিয়াল অনুযায়ী দেখা হয়। আমার ডাক পরল, গেলাম। রাব্বি দেখে বললেন, কিছুনা; বাতের ব্যাথা। আমি না বেরুতেই একজন শীর্ণ-জীর্ণ কাহিল রোগী ঢুকল। পায়ে পঞ্জের সেন্ডেল, একখানা ভাল, আর একখানা ছেঁড়া। তার আমার ফিতে গিয়ে পায়ের সাথে বেঁধে রেখেছে। ডা: রাব্বি জিজ্ঞাসা করল কখন এসেছ ? রোগীটা বলল, সেই ৪টায়। ডারক্তার বলল, সে ত অনেকক্ষণ। রোগী বলল, আমিই প্রথমে এসেছি ডাক্তার সাহেব। কম্পাউন্ডারকে ডাকল, যে সিরিয়ালের স্লিপ আনা-নেওয়া করে। ডাক্তার কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করল এ রোগী সকলের আগে এসেছে ? কম্পাউন্ডার বলল জি। তবে একে প্রথমে দাওনি কেন ? কম্পাউন্ডার মাথা নত করে থাকল। ডাক্তার রাব্বি বলল তোমার চাকুরী শেষ।
ডাক্তার রাব্বি রোগীর কাছ থেকে নেয়া ফি নিলেন না। মেডিকেল কলেজে ফোন করে তাকে জেনারেল ওয়ার্ডে ইমার্জেন্সিতে এখনই ভর্তি করে নেবার জন্য বলে দিলেন। সে খুব অসুস্থ, ক্যন্সার সন্দেহ করলেন। আমি তখন আমার ব্যাগ গুছিয়ে, কাপড়-চোপড় ঠিক করে রোগী দেখার যে বেড আছে সেখান থেকে উঠে আসার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার লেখা এক খানা বই তাকে উপহার দেবার জন্য দাঁড়িয়েছিলাম এককোনে। রোগীকে দেখার পর রোগী চলে গেল। আমি রাব্বির সামনে গিয়ে বইটা হাতে দিলাম, ওনি একটু মুচকি হেসে একবার চোখ তুলে আমার দিকে তাকিয়ে বইটি মাথায় কপালে ছোঁয়ালেন। বইয়ের প্রথম পাতার কবিতাটিই ছিল রাব্বির দুচোখ দেখে লেখা। কিন্তু আমি তাকে বলতে পারিনি, লজ্জ্বায়, সংকোচে, শ্রদ্ধায় আমি ভীত হয়ে পরলাম।
এ রাব্বি ছিল কত মহান। বিশাল ছিল তার হৃদয়ের প্রসারতা। অন্তর ছিল আকাশের মত উদার। ইউনিভার্সিটির প্রফেসার বা এতক্ষণ আমার মুখের পানে চেয়ে আমার বাস্তব বক্তব্যগুলো শ্রবণ করছিল। তাদের আমি আরও বললাম। তখন পাকিস্তানীরা আমাদের বাংলাদেশকে আক্রমণ করে, মুরগী-হাঁসের মত লোকদের ধরে ধরে রাতের অন্ধকারে কোন জলায় বা নদীর পাড়ে নিরব নিঝুম জায়গায় গুলি করে হত্যা করছে। আমিও তখন ছুটিতে বড়দির কাছে গিয়েছিলাম। তখন আমি একদিন বড়দিকে রাব্বির কাছে নিয়ে গেলাম। দেখলাম দূরে অল্প বয়সের একটি মেয়ে মুখ মলিন করে বসে আছে। রাব্বি রোগী দেখছিল আর ফাঁকে ফাঁকে অন্যান্য রোগীদের সাথে গল্প করছিল। হঠাৎ রাব্বি বলল এক ভদ্র মহিলাকে, আপনার মেয়েটি অতদূরে মুখ মলিন করে বসে আছে কেন ? মহিলাটি বলল আমার জামাই কলেজের প্রিন্সিপ্যাল। কলেজের ছেলেদের সাথে সেও পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। এখন ঐ জায়গায় মিলিটারীরা আক্রমন করেছে, সব ছেলেরা ইন্ডিয়ান গিয়ে মুক্তিযুদ্ধে নাম দিয়েছে। আমার জামাই যে পালিয়ে গেল আর কোন খোজ নেই।
রাব্বি চুপ করে শুনে মেয়েটিকে কাছে ডাকল। ডাকটা যেন এখনও আমার কানে বাজছে। রাব্বি বলল, এই যে মেয়ে অতদূরে কেন ? আসুন আমার কাছে আসুন। মন খারাপ করবেন না। এইত যুদ্ধ শেষ হয়ে গেলেই সকলেই বাড়ী ফিরে আসবে। মেয়েটি বলল, আমার স্বামী যে কোথায় আছে আমি জানি না। মেয়েটির সাথে ৩-৪টি ছেলে মেয়ে ছিল। তাদের কাছে ডেকে আদর করল রাব্বি। শুনেছি রাব্বি মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসা করত। নিজের একমাত্র ছেলেকেও মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। এরাই হচ্ছে মহা মানব। যুগে যুগে এরকম মহা মানবদের আবির্ভাব হয়। কিন্তু রাব্বির মত যে সব নামকরা বুদ্ধিজীবিদের হত্যা করেছে। তাদের মত জ্ঞানী, গুনি, মহাজ্ঞানী, মহা মানবদের সৃষ্টি হবে ?
(চলবে----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ