ভোলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেকে কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা শহরের মোল্লা পট্টিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা কেক কাটা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক পাপন চৌধুরী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু। র্যালিটি শহরের মোল্লা পট্টি হতে শুরু হয়ে সদর রোড এলাকা প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মুনাজাতে অংশ নেন ফজলুল কাদের মজনু।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ