আহালে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহালে হাদিস যুব সংঘের ভোলা জেলায় যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহালে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহালে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. আহামাদ আব্দুল্লাহ সাকিব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহালে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আওন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ আহমাদ আব্দুল্লাহ শাকির, আহালে হাদিস আন্দোলন বাংলাদেশ ভোলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আহালে হাদিস’র কেন্দ্রীয় দাঈ মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ